বেলদা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি কাপড় গোডাউনের নীচে আগুন
দি নিউজ লায়ন ; শুক্রবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার বেলদা বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় এক ব্যক্তির কাপড় গোডাউনের নিচে হঠাৎ করে আগুন লাগে। তা থেকে আতঙ্ক ছড়ায় স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে। দ্রুত সেই আগুন নেভানোর জন্য স্থানীয় মানুষরা ছুটে এসে আগুন নেভানোর করে চেষ্টা করে। এবং খবর দেওয়া হয় বেলদা থানার পুলিশকে। খবর পেয়ে বেলদা থানার পুলিশ আসে।
ততক্ষণে আগুন নিয়ন্ত্রণে নিয়ে চলে এসেছিল স্থানীয় বাসিন্দারা। তবে কীভাবে আগুন লাগার ঘটনা ঘটলো তার কারণ এখনো জানা যায়নি। পুলিশ সেই কারণ জানার চেষ্টা করার জন্য তদন্ত শুরু করেছে। রাজ্য সড়ক সংলগ্ন এলাকায় ওই গোডাউন থাকার ফলে এবং আগুন লাগার ঘটনার জেরে রাজ্য সড়কের বেলদা বাসস্ট্যান্ড এলাকায় বেশ কিছুক্ষণ যানজট সৃষ্টি হয়।
পুলিশের চেষ্টায় বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকাটি স্বাভাবিক হয়ে ওঠে।পরে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আসে।দমকল বিভাগের কর্মীরা বিষয়টি খতিয়ে দেখে। তবে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায় নি। তবে আগুন লাগার ঘটনায় বেলদা বাসস্ট্যান্ড এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Post a Comment